সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাশ্মীর বানেগা পাকিস্তান’

news-image

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছে ভারত সরকার। অর্থাৎ বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। এরপর থেকেই উত্তাল কাশ্মীর। সেই সঙ্গে উত্তাল ভারত-পাকিস্তানও। এমন পরিস্থিতিতে নাইলা ইনাইয়া নামের পাকিস্তানের একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট জানালেন কীভাবে কাশ্মীরকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখিয়ে পাকিস্তানি শিশু-কিশোরদের মগজধোলাই করা হতো। ভারতের একটি গণমাধ্যমে ‘কাশ্মীর বানেগা পাকিস্তান’ শিরোনামে লেখাটি হুবুহু ইংরেজি থেকে অনুবাদ করা হলো:

কাশ্মীরে আমাদের ছোট বেলা থেকেই ব্রেইনওয়াশ করা হতো। আমাদের বলা হতো কাশ্মীরকে একদিন পাকিস্তান বানানো হবে। কিন্তু আমরা প্রশ্ন করতাম, ‘এটিতে যখন ভারতের একটা অংশ আছে তখন কিভাবে পাকিস্তানের অংশ হবে?’ পরে আমাদের বলা হতো, কাশ্মীর হলো পাকিস্তানের স্নায়ুতন্ত্র। তাহলে কীভাবে আমরা স্নায়ু ছাড়া টিকে থাকবো? তাদের (পাকিস্তানের শাসক গোষ্ঠীর) ওই প্রশ্নের উত্তর কেউ জানতো না। তাই কখনো কোনো ধরনের প্রশ্ন করতাম না আমরা।

১৯৯০ দশকের দিকে প্রতিদিন আমাদের ব্রেইনওয়াশ করা হতো। আমাদের প্রথমে ২০ মিনিটের একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই ডোজ দেওয়া শুরু করতো তারা। পাকিস্তান টেলিভিশনের রাত ৯টায় এ অনুষ্ঠান শুরু হতো। অনুষ্ঠানিটি পরিচালনা করতেন নুসরাত ফাতেহ আলি খান। এ অনুষ্ঠানটি শুরু হতো ‘ইছ দুনিয়া কে গাম জানে কাব হু গাই কাম’ গানের সঙ্গে কাশ্মীরের মানসিক যন্ত্রণাদায়ক কিছু ছবি দেখিয়ে। তারপর মিরওয়াইজ উমর ফারুক, ইয়াসিন মালিক, সৈয়দ আলী শাহ গিলানী এবং অন্যান্য কাশ্মীরি নেতাদের প্রশংসা করা হতো। তখন আমরা বলতাম, কাশ্মীরের এই নেতারাই হলেন আসল নায়ক।

ওই সবের মাধ্যমে বুঝানো হতো, কাশ্মীরের জন্য আমাদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। কিন্তু যে বিষয়টি শুধুমাত্র রাষ্ট্র আরোপ করে বা রাষ্ট্র নির্ধারণ করে দেয় তার জন্য হৃদয়ে কীভাবে রক্তক্ষরণ হবে?

পাকিস্তানের শাসক গোষ্ঠীর পরিবর্তন হয় কিন্তু কাশ্মীরের কোনো পরিবর্তন হয় না। যেমন ছিলো কাশ্মীর এখনো তেমনই আছে। পাকিস্তান বছরে একটি মাত্র দিন কাশ্মীরিদের মুক্ত করে। প্রতি বছরের ৫ ফেব্রুয়ারিতে আমাদের কাশ্মীরি ভাইদের সঙ্গে সংহতি প্রকাশ করে। সে দিন কাশ্মীরের বিদ্যালয়ে নিরীহ কাশ্মীরি মেয়েরা লোকগান গাইতে থাকে এবং অন্যদিকে ভারতীয় সৈন্যরা শ্রোতাদের মনে উৎসাহ জাগাতে গুলি চালিয়ে ঘটনাস্থালে আসতে থাকে।

কাশ্মীরের সংহতি দিবসে কী ঘটবে তা সব সময়ই অস্পষ্ট। এদিনটিও অন্যান্য দিনের মতোই একটি জাতীয় ছুটির দিন। কাশ্মীরিদের মুক্তির কথা বাদ দিয়ে এ দিনে অনকে কিছুই হয়। এ দিন মানুষ অনেক দেরিতে ঘুম থেকে উঠেন এবং ভারতীয় সিনেমা দেখেন। আবার কেউ কেউ বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যান। এভাবেই আমরা কাশ্মীর সমস্যা সমাধানে ভূমিকা রাখি।

তারপরে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের পোস্টার বয় ছিলেন তিনজন। হাফিজ সাইদ, সৈয়দ সালাহউদ্দিন বা আহমেদ লুধিয়ানভি নিষিদ্ধ জঙ্গি সংগঠন থেকে মিছিল বের করে। তারা পাকিস্তানিদের কাশ্মীর ইস্যু সম্পর্কে অবহিত করে। সূত্র: দ্য প্রিন্ট।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে