,

নোবেল-অঙ্কিতা অনলাইন ভোটাভুটি, অনেক পিছিয়ে নোবেল

news-image

ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার রিয়ালিটি শো সারেগামাপা’র এবারের চ্যাম্পিয়ন ঘোষণার বিষয়টি নিয়ে কম জল ঘোলা হয়নি। এখনো সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ভারতীয় অনলাইন পোর্টাল কলকাতা গসিপ এ নিয়ে একটি জরিপ শুরু করেছে।এখন পর্যন্ত অনলাইনের সেই জরিপে ভোট পড়েছে ৫৩ হাজার ছয়শ। সেখানে অঙ্কিতা পেয়েছেন ৫৯ শতাংশ ভোট এবং বাকি ৪১ শতাংশ ভোট পেয়েছেন নোবেল।

অনলাইন জরিপ পোলে লাইক, কমেন্ট ও শেয়ার অপশন আছে। সেখানে লিয়া মণ্ডল নামে একজন মন্তব্য করেছেন, নোবেল এবং অঙ্কিতা কেউ কারো থেকে কম নয়। কিন্তু তার পরেও নোবেল সেরা। শুধু বাংলাদেশি বলেই তার সঙ্গে এমনটা করা হলো। তার পরেও নোবেলই সেরা।অর্পিতা সাধু খান লিখেছেন, নোবেল অনেক পিছিয়ে অঙ্কিতার থেকে। দু’জনের মধ্যে তুলনা করে অঙ্কিতাকে অপমান করবেন না প্লিজ। অঙ্কিতার জয়টাকে এতো খেলো করে দেবেন না প্লিজ।

রানা দাস লিখেছেন, অঙ্কিতা প্রথম হয়েছে, এ নিয়ে কোনো কথা নাই। প্রথম থেকেই বলছি এই মেয়েটা প্রথম হবে। কিন্তু নোবেলকে তৃতীয় করাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনারা অনেকেই নোবেল সম্পর্কে খারাপ কথা বলেছেন। তাহলে তো আপনাদের বিচারক দের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। নোবেল শুধু বাংলাদেশি বলে ওকে থার্ড করা হয়েছে। যারা নোবেলের গান নিয়ে সমালোচনা করেছেন, একবার তার মতো গেয়ে দেখান।

সাইফুল ইসলাম লিখেছেন, কি আর বলব। এটা তো আপনাদের অভ্যাস। খেলার মাঠ থেকে শুরু করে রিয়ালিটি শোয়ের মাঠ পর্যন্ত। সব জায়গায় চুরি বিদ্যা, বাটপারি বিদ্যা, ডাকাতি বিদ্যা, আধিপত্য বিস্তার, এটা তো আপনাদের রোজকার অভ্যাস। আপনাদের কিছু জঘন্য কাজের জন্য পুরা ভারত মাতাকে আর গালি খাওয়াবেন না দাদারা।

গৌরি রায় লিখেছেন, নোবেল একই ধাঁচের গান গায়। গানে ভিন্নতা না থাকলে সেরা হওয়া যায় না। বিশ্বসুন্দরী হতে গেলে শুধু রূপ থাকলে হয় না। সব ধরনের যোগ্যতা লাগে। সাম্যদ্বীপ সেন শর্মা লিখেছেন, নোবেল খুব ভালো গান গায়। কিন্তু ও ভার্সেটাইল সিঙ্গার নয়। একই প্রকৃতির গান গায় সে।

ভোট দিতে পারেন আপনিও

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১