,

সরাইলে দুইপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ২০

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে দুইপক্ষের বিরোধের জেরে ওসি ও তিন পুলিশ অফিসার সহ অন্তত ২৫জন আহত হয়েছেন।বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় শামীম মিয়া ও ইউনুস মিয়া পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৬রাউন্ড রাবার বুলেট ও ৪রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

এদিকে আহত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও বাকী আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন-এএসআই আলাউদ্দিন, এএস আই গোপী মোহন সরকার ও এনামুল হক। আহত পুলিশ সদস্যদের নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে দুইপক্ষের আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের উচালিয়াপাড়া মোড়ের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা সহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এসময় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সরাইল ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইউনুস মিয়া ও স্থানীয় (অবসরপ্রাপ্ত সৈনিক) মোঃ শামীম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল হক জানান, আহত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকী আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আ

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান