,

আমাকে স্যার বলতে হবে না, গরিব মানুষের সেবা করুন : মাশরাফি

news-image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আমি সালাম, স্যালুট চাই না। আমাকে স্যার বলা লাগবে না। গরিব মানুষের সেবা করুন, আমি তাতেই বেশি খুশি হব। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেললে আমি সেটা মেনে নেব না। বুধবার বিকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে চিকিৎসকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি।

এ সময় রোগীদের জন্য বৃহস্পতিবারের মধ্যে ১০টি ফ্যান, ওষুধ রাখার জন্য বড় ফ্রিজ, নষ্ট জেনারেটর মেরামতের ব্যবস্থা, টয়লেট নির্মাণের ব্যবস্থা করেন তিনি। হাসপাতালের সীমানা ম্যাপে অবৈধ স্থাপনা থাকলে অপসারণ করবার নির্দেশ দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন তিনি। অক্লান্ত কষ্ট করে রোগীদের সেবা দেয়ার জন্য চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান মাশরাফি।

মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র মো. আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সমস্য সৌমেন বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা