,

মেয়েকে দুধপান করানোর বাজে অভিজ্ঞতা জানালেন সোহা

news-image

নবাব বাড়ির মেয়ে সোহা আলি খান। বেশকিছু সিনেমায় উত্তাপ ছড়িয়েছেন তিনি। তবে এখন তিনি আপাদমস্তক সংসারী মানুষ। আর দশটা নারীর মতোই স্বামী-সংসার নিয়ে দিন কাটান। তার সংসার আলো করে আছে একমাত্র কন্যা ইনায়া। সেই মেয়েকে স্তন্যপান করানোর একটি বাজে ও বিব্রতকর অভিজ্ঞতা শেয়ার করেছেন সোহা। তিনি জানিয়েছেন, যত্রতত্র বাচ্চাদের দুধপান করানোর সুযোগ না থাকায় নারীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয় প্রায়ই।

তিনি একটি ভিডিও বার্তা দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান। সোহা জানিয়েছেন, ইনায়াকে স্তন্যপান করানোর জন্য একবার বিমানের বাথরুমে গিয়ে পাম্প করে দুধ বের করতে হয়েছিল তাকে। ওই ভিডিও পোস্ট করার ক্যাপশনে সোহা লিখেছেন, ‘এটা ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক- নতুন মা হওয়ার সবচেয়ে অবিশ্বাস্য ও চ্যালেঞ্জিং বিষয়ে আলোচনার সেরা সময়। এখানে কোনো ম্যাজিক ফর্মুলা নেই।’

মা হওয়ার পর বহুবার ব্রেস্টফিডিংয়ের হয়ে জোরালো কণ্ঠ তুলেছেন সোহা আলি খান। মায়েদের তার সন্তানকে স্তন্যপান করানোর জন্য অনুপ্রেরণা দিয়েছেন। এবার তিনি আর এক বলিউড তারকা নেহা ধুপিয়ার #FreedomToFeed ক্যাম্পেনের পাশে দাঁড়ালেন।

১ আগস্ট থেকে শুরু হওয়া বিশ্ব স্তন্যপান সপ্তাহে হ্যাশট্যাগ ফ্রিডমটুফিড প্রচার শুরু করেন নেহা ধুপিয়া। মায়েরা যাতে নির্দ্বিধায় যে কোনো সময়, যে কোনো জায়গায় তার সন্তানকে স্তন্যপান করাতে পারেন, তার পক্ষে দাঁড়িয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা