,

ঢাকার ৪ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ৩৮ জনের

news-image

ঢাকার চারটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোর কর্তৃপক্ষ বলছে এসব মৃত্যু ‘ডেঙ্গু সাসপেক্ট’। বুধবার (৭ আগস্ট) রাজধানী ঢাকার মুগদা হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষের এসব কথা জানান।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বলেন, বুধবার (৭ আগস্ট) পর্যন্ত এখানে ডেঙ্গু আক্রান্ত মোট ভর্তি আছেন ৪৫৫ জন। এ পর্যন্ত মোট ১৮শ’ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই অনেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে যাচ্ছেন। আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট তিন জন মারা গেছেন।

মুগদা হাসপাতালের পরিচালক বলেন, আমাদের হাসপাতালে বুধবার পর্যন্ত ৪৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। জুলাই ও আগস্ট মিলিয়ে এ পর্যন্ত ১৩৭৫ জন চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে অনেক রোগী বাড়ি যাচ্ছেন। আবার প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন।

মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগে চিকিৎসাধীন এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। তবে তাদের মৃত্যু ‘ডেঙ্গু সাসপেক্ট’। যারা মারা গেছেন, তাদের নমুনা ডিজি অফিসে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইডিসিআরে পরীক্ষা করা হবে। পরীক্ষার পর জানা যাবে আসলে কতজন ডেঙ্গু রোগে মারা গেছেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, আমাদের হাসপাতালে বুধবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত ৪১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। জুলাই-আগস্টে মোট ১৩২৩ জন ডেঙ্গু আক্রান্তকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, আবার কম-বেশি রোগী নতুন করে ভর্তি হচ্ছেন। আমাদের হাসপাতালে এ পর্যন্ত চার জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, ছাড়পত্র পেয়েছেন ১২১ জন। চিকিৎসাধীন আছেন ৭২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, বুধবার (৭ আগস্ট) বিকেলে ও দুপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দুই নারী মারা গেছেন। এ নিয়ে হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান