,

ইমরানের সঙ্গে ফোনে কথা হয়েছে, কাশ্মীরের ঘটনাগুলো গভীরভাবে দেখছি: এরদোগান

news-image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধীয় জম্মু ও কাশ্মীর অঞ্চলের উদ্বেগজনক ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক।মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত তুরস্কের ১১তম রাষ্ট্রদূত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর ইয়েনি শাফাকের। এরদোগান বলেন, মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে ফলপ্রসূ কথা হয়েছে। আঙ্কারা ওই অঞ্চলের উত্তেজনা নিরসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলতে চায়।

১৯৪৭ সালে দেশ ভাগের সময় ওই অঞ্চলটি স্বায়ত্তশাসিত হিসেবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ছিল। গত সোমবার মুসলমান অধ্যুষিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। ফলে সেখানে সংঘাত ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবিধানে ৩৭০ ধারা সংশোধনের ফলে বিষয়টি পাকিস্তান, চীন ও ভারতের সঙ্গে ত্রিমুখী বিরোধ শুরু হয়।

ইতিমধ্যে লাদাখ অঞ্চল নিয়ে ভারত ও চীনের মধ্যে পাল্টা-পাল্টি হুশিয়ারি দেয়া হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও কাশ্মীরের জনগণের পক্ষে সমর্থন জানিয়েছেন। হিমালয় অঞ্চলটি পাকিস্তান ও ভারতের অংশে রয়েছে। তবে দেশ দুটি সম্পূর্ণ কাশ্মীর তাদের বলে দাবি করে আসছে। ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে হওয়া তিনটি যুদ্ধে কাশ্মীর দুদেশের মধ্যে ভাগ হয়ে যায়। এর মধ্যে দুটি যুদ্ধ হয় কাশ্মীর নিয়ে।

কাশ্মীরের অধিকাংশ জনসংখ্যা মুসলমান হওয়ায় বেশিরভাগ জনগণ চাইছেন হয় স্বাধীন কাশ্মীর অথবা পাকিস্তান অংশে যোগ দিতে। বিভিন্ন আন্তর্জাতকি মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত সংঘাতে হাজার হাজার কাশ্মীরি নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর