,

স্বাস্থ্যমন্ত্রী বললেন, মশা মারার দায়িত্ব আমাদের না

news-image

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন বলেছেন, মশা মারার দায়িত্ব আমাদের না। যখন কোনও মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসবে তাদের চিকিৎসার দায়িত্ব আমাদের। এজন্য সবাইকে নিজ অবস্থানে থেকে যার যার দায়িত্ব পালন করতে হবে।

“সরকারি হাসপাতালে চিকিৎসা চলবে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোকেও অনুরোধ করবো তারা যেন সেবা কমিয়ে না দেন।”দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, “দেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিকে মহামারি বলবো না, স্বাভাবিকও বলবো না। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।”বুধবার (৭ আগস্ট) মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এ খবর জানায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মশা মারার দায়িত্ব আমাদের না। যখন কোনও মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসবে তাদের চিকিৎসার দায়িত্ব আমাদের। এজন্য সবাইকে নিজ অবস্থানে থেকে যার যার দায়িত্ব পালন করতে হবে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত বছর আমরা ১০ হাজার ডেঙ্গু রোগী পেয়েছিলাম। চলতি বছরে সরকারি হিসেবে ৩০ হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন। রোগীর সংখ্যা আরও বাড়লে তাদের সেবা দেওয়ার জন্য আমরা চারটি হাসপাতাল প্রস্তুত করছি। একটি হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এখানে এক হাজার বেড প্রস্তুত আছে। অপরদিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতালের নতুন পাঁচশ’ বেডের যে ভবন হচ্ছে সেটা এবং সোহরাওয়ার্দী হাসপাতালের বর্ধিত ভবন।”

জাহিদ মালেক বলেন, “ঈদের সময় রোগীদের সেবা দিতে সবার ছুটি বাতিল করা হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা চলবে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোকেও অনুরোধ করবো তারা যেন সেবা কমিয়ে না দেন।” বৈঠকে সাবের হোসেন চৌধুরী বলেন, “এ পর্যন্ত ১২৮টি দেশের মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। কোনও কোনও দেশে ২৫ হাজার পর্যন্ত মানুষ মারা গিয়েছে। ডেঙ্গু একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।”

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা