,

স্কুল থেকে ফিরে বাবা-মায়ের লা’শ পেল মেয়ে

news-image

নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর গয়াবাড়ি ধনীপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় প্রাণে রক্ষা পেয়েছে নি’হত দম্পতির তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে রুবিনা।নি’হতরা হলেন- ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। তারা সম্প্রতি বড় মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে ও মেয়ে ঘটনার সময় স্কুলে ছিল। দুপুর ২টার দিকে ছোট মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী রুবিনা স্কুল থেকে বাড়ি ফেরে। সে ঘরে ঢুকে বাবা-মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাদের হাত ধরতে গেলে সেও বিদ্যুতের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এ সময় রুবিনার আত্মচিৎকারে গ্রামবাসী ছুটে এসে ওই বাড়ির বিদ্যুতের মেইন সুইচ অফ করে ওই দম্পতির ম’রদেহ উ’দ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ জানান, সিলিং ফ্যানের সুইচসহ দিলীপ ইসলামের ম’রদেহ ঘরের মেঝেতে পড়েছিল। পাশেই তার স্ত্রীও পড়েছিল। ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রী দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা’রা গেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর