,

তাহসানকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তানজিন তিশা

news-image

ব্যাচেলর জীবনে রান্না আর ডাক্তারি পেশা নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে ফারহানের। ইউটিউব টিউটোরিয়াল দেখে রান্না করে ফারহান। রান্নার বিভিন্ন রেসিপি নিয়ে ইউটিউব টিউটোরিয়াল বানানো মোনা নামের মেয়েটার প্রতি ফারহানের একটা দুর্বলতা সৃষ্টি হয়। একদিন হঠাৎ করেই ভুল বোঝাবুঝিতে ইউটিউব টিউটোরিয়াল বানানো সেই মোনার সঙ্গে ফারহানের দেখা হয়ে যায়।

মোনা শখের বসেই বিভিন্ন রেসিপি নিয়ে টিউটোরিয়াল তৈরি, ফটোগ্রাফি করেন। একবার পত্রিকাতে ফারহানকে নিয়ে রিপোর্ট করেছিলেন, কিন্তু তার করা একমাত্র নিউজটা ছিলো ভুল। ফারহান এবং মোনার সেই থেকেই পরিচয়। তারপর ভালোলাগা এবং ভালোবাসার সৃষ্টি। দুই জনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে এমনই গল্পে নির্মিত ‘শেষ বিকেল’ শিরোনামের নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় দুটি মুখ তাহসান খান ও তানজিন তিশা। মাসুদ উল হাসানের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছন রশিদুর রহমান এবং নির্মাণ করেছেন পরিচালক তপু খান।নাটকটির প্রসঙ্গে তাহসান বলেন, ‘বেশ ভিন্নধর্মী গল্পের একটি নাটক। আমি ও তিশা বেশ উপভোগ করে নাটকটিতে কাজ করেছি। আশা করছি ভালো লাগবে সবার।‘

তাহসান-তিশা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাজনুন মিজান, শাকিল আহমেদ, ইভান সাইরসহ আরও অনেকে।নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। এরপর এসএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১