,

থমথমে কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত ৭

news-image

৩৭০ ধারা বিলোপের পর থমথমে কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে৷ জম্মু-কাশ্মীর জুড়ে রাজনৈতিক নেতা-সহ ১০০ জনের বেশি মানুষকে গ্রেফতারও করা হয়েছে৷সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করেছে৷ সংবাদ সংস্থা এএফপি-র জানিয়েছে, কাশ্মীরে কমপক্ষে ৬ জন হাসপাতালে ভর্তি৷ তাঁদের শরীরে গুলির ক্ষত পাওয়া গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীনগরের এক পুলিশ অফিসারের দাবি, ‘একজন বিক্ষোভকারী যুবক মারা গিয়েছে৷ সে ঝিলম নদীতে ঝাঁপ দেয় এবং মারা যায়৷’গোটা জম্মু-কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে৷ মোবাইল পরিষেবা, ইন্টারনেট নেই৷ পিটিআই-কে জম্মু-কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, ১০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে রাজনৈতিক নেতাও রয়েছেন৷

এদিকে পাকিস্তানি-আমেরিকান কমিউনিটি-সহ বেশ কয়েকটি মুসলিম সংগঠন ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে৷ প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়জল ফেসবুকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি পোস্ট করেছেন৷ কাশ্মীর অবর্ণনীয় স্তব্ধ৷ তিনি লিখেছেন, ‘সংবাদমাধ্যমের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে৷ সব কেবল, রেডিও চ্যানেল বন্ধ৷’

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ