,

মিথ্যা বলছেন অমিত শাহ, আমি তো গৃহবন্দি: ফারুক আবদুল্লা

news-image

ভারতের সংবিধানের যে ৩৭০ অনুচ্ছেদ, তা বিলোপের একদিন পরও কাশ্মীর কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তার মধ্যেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে বলে জানা গেছে। কাশ্মীর এখন ক্রোধে ফুটছে।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একেবারে মিথ্যাবাদী বললেন প্রবীণ ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷ প্রবীণ এই নেতা দাবি করেন তিনিও গৃহবন্দি রয়েছেন অথচ সে কথা বলছে না স্বরাষ্ট্রমন্ত্রী।

ফারুক আবদুল্লার বলেন, কেন্দ্রীয় সরকার তাকে গৃহবন্দি করেই রেখেছে৷ তিনি অভিযোগ করেন,তাঁর বাড়ির দরজায় তালা ঝুলিয়ে রেখেছে সরকার।৮১ বছর বয়সি এই প্রবীণ নেতা বলেছেন, ‘লোকসভায় অমিত শাহ বলেছেন ফারুক আবদুল্লাকে গ্রেফতার করা হয়নি গৃহবন্দি করে রাখা হয়নি। কিন্তু তা তো ঠিক নয়৷ আমি তো গৃহবন্দি রয়েছি৷ আমার খুব খারাপ লাগছে যে কিভাবে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি এরকম মিথ্যে কথা বলছেন।’

প্রবীণ এই নেতা প্রশ্ন তুলেছেন, কেন তিনি নিজের বাড়ির ভিতরে বসে থাকবেন যেখান গোটা রাজ্যে আগুণ জ্বলছে এবং জনগণকে ধরে ধরে জেলে পাঠান হচ্ছে৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রীতিমতো উত্তেজিত এবং আবেগপ্রবণ হতে দেখা যায় ফারুক আবদুল্লাকে৷তার কথায়, ‘যাতে বের হতে না পারা যায় তাই দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে ৷ আমার প্রশ্ন এরা কারা যে আমাকে আটকে রেখেছে যেখানে বলা হচ্ছে আমি গৃহবন্দি নই৷’

ফারুককে গৃহবন্দি করার কথা না বলা হলেও রাজ্যের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে গৃহবন্দির করে রাখা হয়েছিল বলে আগেই জানিয়েছিল কেন্দ্র৷
পরে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান হয়৷ তবে কবে তাদের ছাড়া হতে পারে সে বিষয়ে কোনও ইঙ্গিত মেলেনি৷ এ খবর দিয়েছে কলকাতা২৪।

উল্লেখ্য, ভারত শাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিতো সংবিধানের যে ৩৭০ অনুচ্ছেদ, তা বিলোপের একদিন আগে রোববার সন্ধ্যে থেকেই রাজ্যের টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেটের সংযোগ রবিবার সন্ধ্যায়ই বিচ্ছিন্ন করে দেয়া হয়।

ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর এবং কাশ্মীরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোঁড়ার খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে এসব খবরের কোন নিশ্চয়তা পাওয়া যায় নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর