,

মশক নিধন অভিযানে আল্লামা শফী

news-image

ডেঙ্গুর প্রকোপে সারাদেশে পরিচ্ছিন্নতা অভিযান চলছে। অভিযানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা অংশ নিচ্ছেন। সে ধারাবাহিকতায় এবার মশক নিধন কাজে যোগ দিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
জানা গেছে, বুধবার (৭ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী’র উদ্বোধন করেন হেফাজত আমির।

আল আমিন সংস্থার উদ্যোগে সকালে হাটহাজারী মাদরাসার ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু নিরোধক ওষুধ স্প্রে করেন বিশিষ্ট ওলামায়ে কেরাম।ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেফাজত আমীর ও আল আমিন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশনায় এ কর্মসূচি নেয় সংগঠনটি।

কর্মসূচি উদ্বোধনীতে হেফাজত আমীর বলেন, ইসলাম মানুষকে পরিস্কার ও পবিত্রতার শিক্ষা দেয়। আমরা যদি ইসলামের নিদের্শিত বিধানগুলো মেনে চলি তাহলে যে কোনো রোগ বালাই থেকে হেফাজত থাকবো। তাই আমরা আমাদের আশপাশের আঙিনা, নালা-নর্দমা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি তবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়‍ার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি নিজেদের চারপাশ বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন, দারুল উলুম হাটহাজারী অন্যতম মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাধারণ সম্মাদক আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল, সহ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মাওলানা জাহেদুল্লা খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল হক বিন খালেদ, হাফেজ রিজোয়ান আরমান, মাওলানা এরশাদ উল্লাহ সিকদার, মাওলানা মাসুম, মাওলানা আবুল হাশেম, মাওলানা মাহমুদুল হাসান, আল হুদা মহিলা মাদরাসা ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরিস, ওলামা পরিষদ সেক্রেটারী মাওলানা জাফর আহমদ, আল হুদা মহিলা মাদরাসা ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরিস, হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা সেক্রেটারী মাওলানা জাকারিয়া নোমান ফয়ীজ, মাসিক মুঈনুল ইসলামের সহ সম্পদক মাওলানা আবদুস সবুর, রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের নেতা মাওলানা আবু দরদা মাসুম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর