,

আজ অমিত শাহ’র সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে ভারতে গিয়েছেন মো. আসাদুজ্জামান খাঁন কামাল। দুই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হবে আজ।

তিনদিনের সরকারি সফরে মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কে রেড্ডি এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বিমানবন্দরে মন্ত্রী ও তার প্রতিনিধিদের স্বাগত জানান।

নয়াদিল্লিতে বুধবার সকাল ১১টায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ১৬ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন আসাদুজ্জামান খাঁন কামাল।

সরকারি পর্যায়ের এই বৈঠকে সীমান্তে চোরাচালান, সীমান্তে পাচার, সন্ত্রাসবাদ মোকাবেলা, জাল মুদ্রা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া সফরে উভয় দেশের অমিমাংসীত বিষয়গুলো নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা বৈঠকে আলোচনাও করতে পারেন।

দুই মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন অমিত শাহ। তার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক।

এর আগে ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দু’দেশ অপরাধ মুক্ত সীমান্ত, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ এবং জঙ্গিবাদ মোকাবেলায় নিবিড় সহযোগিতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামান খাঁন কামালের দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা