,

বিকেলে সুষমা স্বরাজের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হবে বুধবার দিল্লির লোধি রোড শ্মশানঘাটে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। মঙ্গলবার রাতেনয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এইমসের বিশিষ্ট চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুষমা স্বরাজ।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানান, সুষমা স্বরাজের মরদেহ বুধবার বেলা ১১টা পর্যন্ত তার বাড়িতে থাকবে ৷ বারোটা নাগাদ নিয়ে আসা হবে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে। সেখানে ঘণ্টা তিনেকের জন্য রাখা হবে সুষমার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন বিজেপির কর্মী সমর্থক ও অন্যান্য নেতারা। বেলা তিনটে নাগাদ শেষকৃত্যের জন্য শশ্মানে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। তাকে দাহ করা হবে দিল্লির লোধি রোড শ্মশানঘাটে

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ। দিল্লির এইমস হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাখা হয় ইমারজেন্সিতে। কিন্তু শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পরেই লড়াইয়ে ইতি টানেন অন্যতম জনপ্রিয় নেত্রী সুষমা স্বরাজ। সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা