,

বগুড়ায় ‘গোলাগুলিতে’ ২জন নিহত

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দুই দলের ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ধনেশ সুকুমার (৩৮) ও নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের বাসিন্দা রজব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫)। নিহতরা সর্বহারা পার্টির সক্রিয় নেতা বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, উপজেলার ভবানীপুর বাজারের পাশে দু’দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী ও শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানও সেখানে যান।

সেখানে তারা গুলিবিদ্ধ দু’জনকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে খোঁজ নিয়ে পুলিশ নিশ্চিত হয় নিহত আফজালের নামে বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি এবং ধনেশের নামে ১১টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর