,

সাকিব আল হাসান সৌদি আরবে দ্বীন প্রচারে ব্যস্ত (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো পবিত্র হজে পালনে ০২ আগস্ট(শুক্রবার) মাকে নিয়ে উড়াল দেন। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় সৌদি আরবে দ্বীন প্রচারে ব্যস্ত সাকিব আল হাসান। বিশ্বকাপের পর থেকেই ছুটিতে রয়েছেন সাকিব। দুর্দান্ত বিশ্বকাপ কাটিয়ে নিজের ক্লান্তি-অবসাদ দূর করতে স্ত্রী ও কন্যাকে নিয়ে ফ্রান্স, সুইজারল্যান্ডে ঘুরে বেরিয়েছেন

নিজের ক্রিকেটে ফেরা প্রসঙ্গে জাতীয় দলের এ অলরাউন্ডার জানান, হজ শেষে দেশে ফেরার পর আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ আছে। আশা করছি ফিট থাকলে সেই সিরিজে খেলব। দেশে ফিরেই চট্টগ্রামে সংবর্ধনা, ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে অংশ নিয়েছিলেন তিনি।

বিসিবি সূত্রে জানা যায়, আফগানিস্তান সিরিজ সামনে রেখে ২০ আগস্ট শুরু হবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। হজের আনুষ্ঠানিকতা শেষে সাকিব হয়তো এই অনুশীলন ক্যাম্প দিয়েই ফিরবেন ক্রিকেটে।

গত বছর সৌদি সরকারের আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন সাকিব। এ বছর গর্ভধারিণী মা শিরীন আক্তারকে সঙ্গে নিয়ে গেছেন বিশ্বসেরা এ ক্রিকেটার। সাকিব গেল বছর হজে যান সৌদি রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে। ফলে আর ১০ জনের মতো দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতো হাতেগোনা ৭-৮ দিন হজ পালন করেন তিনি। জানা যায়, তবে এ বছর নিজের মতো করে হজ করবেন সাকিব। সঙ্গে নিয়ে যাবেন মমতাময়ী মাকে। ২ আগস্ট শুক্রবার ঢাকা ত্যাগ করবেন তিনি।

https://www.youtube.com/watch?v=ePEtzwcJ6LQ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা