,

২৮ লাখে বিক্রি হয়েও মন খারাপ মেসি’র!

news-image

কুরবানির বাজারে প্রতিবছরই দেখা মেলে বিভিন্ন বাহারি নামের গবাদি পশু। আদর করে মালিকরা বিভিন্ন নাম রাখেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর মোহাম্মদপুরে দুটি বিশালদেহী গরুর দেখা মিলেছে। তার একটির নাম রাখা হয়েছে ‘মেসি’। আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির নামানুসারে গরুটির নাম রাখা হয়েছে। গরুটি আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

মেসির পাশাপাশি আরো একটি গরু নজর কেড়েছে। এটির নাম ‘বস’। এটিও এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বেশ ভাবগাম্ভীর্য সম্পন্ন ‘বস’ আর ‘মেসি’ ইতোমধ্যে বিক্রিও হয়েছে। ‘মেসি’ বিক্রি হয়েছে ২৮ লাখে, আর ‘বস’ বিক্রি হয়েছে ৩৫ লাখ টাকায়। উচ্চতায় ৬ ফুট, লম্বায় ৮ ফুট আকৃতির মেসির বর্তমান ওজন ১৪০০ কেজির উপরে। বিক্রেতা এর দাম আশা করছিলেন ৩৫ লাখের উপরে। শেষমেষ ২৮ লাখে বিক্রি হওয়ায় মালিকের সঙ্গে সঙ্গে মেসিরও হয়তো মনটা একটু খারাপ!
মেসি ও বস

প্রতিষ্ঠানটির মালিক এবং বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরাম হোসেন জানান, প্রতি বছর বেশ কিছু আকর্ষণ রাখা হয় তার ফার্মে। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরুটির দেখা মিলেছে তার ফার্মে। যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা চলতি বছর সবচেয়ে বড় গরুটির ওজন ১৫০০ কেজি। গরুটি নাম দেয়া হয়েছে ‘বস’। এছাড়া পাঁচ বছর বয়সী মেসির ওজন ১ হাজার ৪০০ কেজির বেশি। এটিও আনা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে।

এছাড়া তার ফার্মে আরও কয়েকটি বড় গরু রয়েছে। এর মধ্যে একটি গরু আছে, যেটি লম্বায় ১২ ফুট। দীর্ঘত্বের কারণে নিউজিল্যান্ড থেকে নিয়ে আসা গরুটির নাম দেওয়া হয়েছে ‘টাইটানিক’। ইতিহাসের বিশালতম জাহাজের নাম পাওয়া এই গরুটির ওজনও দেড় হাজার কেজি। সাড়ে চার বছর বয়সী টাইটানিক বিক্রি হয়েছে সতের লাখ টাকায়।

খামারটিতে গরুর পাশাপাশি রয়েছে ছাগল, ভেড়া, দুম্বা ও উট। এখানে বিক্রি হওয়া গবাদি পশুর বেশিরভাগই বড় আকৃতির। আর দামটাও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। হাটের ভিড় কিংবা ঝামেলা এড়াতে পছন্দ করেন এমন মানুষেরাই এই খামারের ক্রেতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা