,

ভারত ভুল করলে শেষ নিঃশাস পর্যন্ত লড়ার হুশিয়ারি ইমরান খানের

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে রক্তের শেষবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে সংসদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে ইমরান খান এ হুশিয়ারি দেন। এ সময় ভারতের অপতৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।

ইমরান খান বলেন, ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের কারণে চীনের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। চীনও ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলকে সমর্থন করছে না। কারণ এ সিদ্ধান্তের কারণে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব বাতিল হতে পারে।

তিনি বলেন, ভারতে বর্তমান পরিস্থিতিতে সেখানে প্রত্যেকে সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকারের মতে সেখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের বাসস্থান ও এটাই কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক মতাদর্শ, এটাই আরএসএস চালিত এক দলের মতাদর্শ। অনেক ভারতীয়ই আমাকে জানিয়েছেন যে তারা দ্বৈত রাষ্ট্রের বিষয়টি মানেন না ও তাঁরা পাকিস্তান গঠনের বিষয়টি সমর্থন করেন না কিন্তু আজ তাঁরাও জিন্নাহর পন্থাকে সমর্থন করছেন।

চলিত বছর পুলওয়ামা হামলা সম্পর্কে পাক প্রধানমন্ত্রী বলেন,‘পুলওয়ামা হামলার সময় ভারত পাকিস্তানকে দোষারোপ করেছিল। মোদি সরকার বারবার পাকিস্তানকে এ ঘটনায় অভিযোগ করে। তাস্বত্ত্বেও ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে তার দেশে ফেরত পাঠিয়েছি।’ ইমরান খান বলেন, হঠাৎ করেই ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি এমন নয়। বরং এটি নরেন্দ্র মোদির নির্বাচনী অঙ্গীকার ছিল। যা মূলত আরএসএসের দলীয় মিশন।এমন সিদ্ধান্ত ভারতকে মুসলিমশুন্য করার চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা