,

কাশ্মীরের পর এবার পশ্চিমবঙ্গ ভাগের শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এবার ভারতের পশ্চিমবঙ্গ ভাগের শঙ্কা দেখা দিয়েছে। ‘গোর্খাল্যান্ড’-এর দাবিতে সরব হওয়া বিমল গুরুঙ্গ পলাতক থাকা অবস্থায় মোদি সরকারকে শুভেচ্ছা পাঠানোয় আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে গোর্খাল্যান্ড প্রসঙ্গ।

গোপন আস্তানা থেকে মোদি সরকারের এই পদক্ষেপের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়ে গুরুঙ্গ বলেন, কেন্দ্র সরকারকে কাশ্মীর সমস্যা সমাধানে সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি দার্জিলিংয়েও এভাবে সমস্যার সমাধান হবে। দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করলে, সেটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হবে।

গুরুঙ্গর এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন পাহাড়ের বাকি দলগুলোর নেতারাও। এমনকি তৃণমূলপন্থী মোর্চা নেতা বিনয় তামাংও ওই দাবি সমর্থন করছেন।

গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা বলেন, আমরা অনেক বছর ধরে আলাদা গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে আসছি। বিজেপির ইশতেহারেও সে কথা উল্লেখ রয়েছে। বিমল গুরুং এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, আমরা মনে করি এটাই সঠিক সময় গোর্খাল্যান্ডকে বিধানসভা-সমেত কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার। আমরা এই দাবিতে দ্রুত আন্দোলনে নামছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা