,

গাবতলীর হাটে হঠাৎ পড়ে গেল গরুটি, দেওয়া হলো ফ্যানের বাতাস, ওষুধ

news-image

দুপুর ২টা। মাথার ওপরে প্রচণ্ড রোদ-আর ভ্যাপসা গরম। রাজধানীর গাবতলীর পশুর হাটে আসা হাজার হাজার পশুকে প্যান্ডেলের নিচে রেখেছেন ব্যবসায়ীরা। অনেকে গরুকে গোসল করাচ্ছেন। আবার অনেকে গরুর খাবার তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন।

গরুর হাটের ইজারা অফিসের বাম পাশেই রয়েছে ছাগলের শেড। ওই শেডের পাশ দিয়ে ঢাকার বাইরে থেকে আসা গরুগুলোকে বাজারে ঢোকানো হচ্ছে। পালিত গরুর চেয়ে ভারতীয় গরুই বেশি চোখে পড়ছিল। কিন্তু হঠাৎ একটি বিশাল সাইজের কালো গরুটি মাটিতে পড়ে গেল সবার চোখের সামনেই।গরুটি মাটিতে পড়ে নিস্তেজ হয়ে রইলো। শুধুমাত্র মাথা এবং ঘাড় হালকাভাবে ঘোরাচ্ছিল গরুটি। মুহূর্তের মধ্যে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করলেন গরুর মালিক সায়বর আলী।

তার একজন সহকারী গরুর দড়ি ধরে টানাটানি শুরু করলেন। কেউ পিছনে ঠেলে গরুটিকে ওঠানোর চেষ্টা করলেন। তবুও কোনো কাজ হচ্ছিল না। মনে হচ্ছিল গরুটির প্রাণ কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। এ অবস্থা দেখে ছুটে আসেন হাট ইজারা অফিসের এক ব্যক্তি। তিনি দ্রুত একটি স্ট্যান্ড ফ্যান ম্যানেজ করে গরুটিকে বাতাস দেওয়ার ব্যবস্থা করলেন।

ইতিমধ্যে গরুটিকে ঘিরে অনেক মানুষ ভিড় জমিয়েছেন। সবাই ভাবছেন এই বুঝি গরুটি মারা যাচ্ছে। অবশ্য উপস্থিত মানুষকে সরে যেতে অনুরোধ করছিলেন গরুর মালিক।এমন অবস্থা দেখে অপর এক ব্যক্তি দ্রুত পাশের এক ফার্মেসি থেকে গরুর জন্য স্যালাইন জাতীয় কিছু একটা ওষুধ নিয়ে এলেন। এরপর দুজন মিলে তা গরুটিকে খাওয়ালেন। তখন গরুটিকে হালকা নড়াচাড়া করতে দেখা গেল।

কথা হয় গরুর মালিক সায়বর আলীর সঙ্গে। তিনি দৈনিক আমাদের সময় অনলাইনকে জানান, তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। এবার চারটা গরু নিয়ে এসেছেন তিনি। গরুগুলো গাড়ি থেকে নামিয়ে হাঁটে ঢোকানোর সময়ই এই গরুটি অসুস্থ হয়ে পড়েছে।তিনি আরও জানান, তার এই গরুটির দাম ৫ লাখ টাকা। যদি গরুটির কিছু হয় তাহলে ১০ বছরেও সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা