,

হুজুর আমাকে আর মাইরেন না, ১০ টাকা এনে দেব

news-image

জেলা প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলায় রমজান আলী মোল্যা (১০) নামে এক মাদরাসাছাত্রকে পি’টিয়ে গু’রুতর জ’খম করেছেন মাদরাসার সুপার এনামুল হক। মাদরাসার উন্নয়নে এলাকাবাসীর কাছ থেকে আদায়কৃত ১৪০ টাকা থেকে ১০ টাকা খরচ করায় এ নি’র্যাতন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাশুয়াড়ি দিঘিরপাড় খানজাহান আলী নুরানী মাদরাসায় এ ঘটনা ঘটে। আ’হত রজমান আলী ওই মাদরাসার হেফজখানার ছাত্র। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রমজান আলীর বাবা আজানুর মোল্যা বলেন, সুপারের নির্দেশ মোতাবেক মাদরাসার উন্নয়নে অর্থ আদায় করার দায়িত্ব পড়ে রমজান আলীর ওপর। সে মোতাবেক সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদরাসা এলাকা থেকে ১৪০ টাকা আদায় করে। সেখান থেকে ১০ টাকা খরচ করে রমজান। এ অ’পরাধে মাদরাসার সুপার মাওলানা এনামুল হক ক্ষিপ্ত হয়ে রমজানকে বেধড়ক মা’রধর করেন। এতে রমজানের পা ও নিতম্ব এবং শ’রীরের একাধিক অংশ ফেটে যায়।

এদিকে ছাত্র নি’র্যাতনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। বাড়ির লোকজন রমজান আলীকে মাদরাসা থেকে উ’দ্ধার করে সোমবার রাতেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মঙ্গলবার বিকেলে হাসপাতালে শুয়ে কাঁদতে কাঁদতে রমজান আলী জানায়, বহুবার বলেছি, হুজুর আমাকে আর মাইরেন না। আমি আব্বুর কাছ থেকে ১০ টাকা এনে দেব। কিন্তু হুজুর আমার কথা না শুনে আমাকে মারার সময় বলতে থাকেন- তোর যে স্থানে মা’রছি, সে স্থান কাউকে দেখাতে পারবি না।

এদিকে রমজান আলীকে নি’র্যাতনের পর মাদরাসার সুপার মাওলানা এনামুল হক পালিয়ে গেছেন। তার কোনো হদিস মিলছে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা