সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ‘কল সেন্টার ৩৩৩’ মাধ্যমে ২৪৩টি বাল্যবিবাহ রোধ

news-image

লিটন হোসেন লিমন, নাটোর : তথ্য ও সেবা প্রাপ্তির ‘কল সেন্টার ৩৩৩’ এর মাধ্যমে নাটোর জেলায় ২৪৩টি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কল সেন্টার ৩৩৩’ বিষয়ক সাংবাদিক সম্মেলন এবং অবহিতকরণ সভায় এ তথ্য জানিয়ে বলা হয়, সারাদেশে এই সেন্টারের মাধ্যমে প্রায় আড়াই হাজার বাল্যবিবাহ রোধ করা গেছে।

সাংবাদিক সম্মেলন ও অবহিতকরণ সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, তথ্য অধিকারের পরিধি বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। কল সেন্টার ৩৩৩ এর মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার খুব সহজেই দ্রুততার সাথে করা সম্ভব হচ্ছে।কল সেন্টার ৩৩৩ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাওয়া বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।

বাল্যবিবাহ ছাড়াও ইভটিজিং, পর্যটন তথ্য, ইসলামী মাসাআলা মাসায়েল, আয়কর ই-টিন, নিরাপদ অভিবাসন, আবহাওয়া, রেলসেবা ইত্যাদি সংক্রান্ত তথ্য ও সহযোগিতা ৩৩৩ কল সেন্টারে পাওয়া যায় বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সরকারের সামাজিক সুরক্ষা পেতে এই কল সেন্টারের ব্যাপক প্রচারণার মাধ্যমে জনসাধারণকে অবহিত করার মাধ্যমে সেবা গ্রহনে উৎসাহিত করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন।

অবহিতকরণ সভায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুজ্জামান, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং আইসিটি সহকারী কমিশনার সাইফ-উল- আরেফীন বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক