,

ডেঙ্গু একটা গুজব: মমতাজ

news-image

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম বলেছেন, জ্বর আসলেই মানুষ মনে করে ডেঙ্গুজ্বর হয়েছে। বিষয়টা আসলে তা না, ডেঙ্গু এটা গুজব, আপনারা গুজবে কান দিবেন না।মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

মমতাজ বেগম বলেন, ডেঙ্গুজ্বর যদি হয়ে থাকে আপনারা হাসপাতালে এসে চিকিৎসা নিবেন। আমাদের পর্যাপ্ত ওষুধপত্রের ব্যবস্থা আছে। এ ছাড়া ডেঙ্গু মোকাবিলা করার জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।তিনি বলেন, পদ্মা সেতুর জন্য মাথা লাগবে। এ গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একশ্রেণির লোকজন। এসব গুজবে কেউ কান দিবেন না।

মমতাজ বলেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু আক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব। অনুষ্ঠান শেষে সবাই হাসপাতালের আশপাশে পরিষ্কার-পরিছন্নতা অভিযানে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা