,

‘ডেঙ্গু গজব’ প্রতিরোধে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

news-image

‘ডেঙ্গু গজব’ প্রতিরোধে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করীম চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন।কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সৈয়দ ফয়জুল করীম চরমোনাই বলেন, ডেঙ্গুর যে বিপদ এবং গজব আমাদের বাংলাদেশে আসছে, এই ব্যাপারেও দেশের সব মানুষকে নিয়ে দোয়া হবে। মানুষকে সচেতন করতে হবে, এই ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতনের চেষ্টা করতে হবে।এ সময় কাশ্মীরে ভারতীয় কেন্দ্রীয় শাসন জারির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রতিবাদ মিছিল হবে। আগামী জুমার নামাজে কাশ্মীরের জন্য, গোটা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক নজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম ওমর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা