,

কাশ্মীরের পাশে আছি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

news-image

কাশ্মীর নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানালেন, বাংলা কাশ্মীরিদের পাশে আছে। কাশ্মীরের মানুষ যেন নিজেদের বিচ্ছিন্ন না ভাবে কাশ্মীরের মানুষ সন্ত্রাসী নয় তিনি মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লাদের পাশে থাকার বার্তা দেন লোকসভায় একই দাবিতে সরব হন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, আমরা এই বিলটিকে সমর্থন করতে পারি না আমরা এই বিলের পক্ষে ভোট দিতেও পারি না সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দল এবং কাশ্মীরিদের সঙ্গে কথা বলা যদি আপনাকে স্থায়ী সমাধানে পৌঁছানোর দরকার হয় তবে আপনাকে আলোচনার রাস্তায় আসতেই হবে।

বাংলার মুখ্যমন্ত্রী আরও জানান, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সম্পর্কে আমার কোনো তথ্য নেই। আমি কেন্দ্রের সরকারের কাছে আবেদন করছি যেন তারা এবং কাশ্মীরের মানুষ নিজেদের বিচ্ছিন্ন না ভাবে, তার ব্যবস্থা করুন। কেননা কাশ্মীরের মানুষ সন্ত্রাসী নন।

তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সংসদে একই দাবিতে সরব হন। তিনি ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং ফারুক আবদুল্লার গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তোলেন। তারপরই বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা