,

ঈদে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র রাব্বির

news-image

রাজশাহীতে ফারদিন আশারিয়া রাব্বি (২২) নামে এক কলেজছাত্রকে কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে।মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর হেতেমখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।রাব্বি রাজশাহী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে।

মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, সকালে খবর পেয়ে তার লা’শ উ’দ্ধার করা হয়। তবে এটি পরিকল্পিত হ’ত্যাকা’ণ্ড নাকি ছি’নতাইকারীদের আ’ঘাতে নি’হত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। তার মা’থার ওপরে কো’পানোর ক্ষ’ত আছে।তিনি জানান, রাব্বি সম্ভবত ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে যাচ্ছিলেন। তাকে কু’পিয়ে ফেলে রেখে চলে যায় ‘দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়েছিল।

ঘটনাস্থলে পাওয়া ফোন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাব্বির বাড়ি যাবার কথা আগে জানিয়েছিল তার পরিবারকে। ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় তার বোনের সঙ্গেও কথা বলে। এর কয়েক মিনিট পরেই এ ঘটনা ঘটে।এরপর পরিবারের সদস্যরা বারবার ফোন করলেও তাকে পায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।তিনি আরও জানান, লা’শ উ’দ্ধার করে ম’য়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের ম’র্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা