মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসে আবারো বন্যা হতে পারে

news-image

চলতি মাস আগস্টে আবারো বন্যা হতে পারে। দেশের ভেতরে এবং ভারতের পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাসে এ বন্যার আশঙ্কা করা হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা অববাহিকায় আবারো বন্যার আশঙ্কা থাকলেও গঙ্গা-পদ্মা অববাহিকাও ঝুঁকিতে আছে।
জুলাইয়ে ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা অববাহিকায় প্রায় দীর্ঘমেয়াদি বন্যা হয়ে গেছে। দেশের উত্তর-পূর্ব এবং পূর্ব-দক্ষিণের জনপদে এ বন্যার ক্ষত এখনও রয়ে গেছে। গঙ্গা-পদ্মা অববাহিকায় সাধারণত আগস্টে বন্যা দেখা দেয়ায় এখানেও ঝুঁকি রয়েছে।

২০১৭ সালেও জুলাই-অগাস্ট দুই দফা বন্যার কবলে পড়ে দেশ। জুলাইয়ের দ্বিতীয়ার্ধে মৌসুমের প্রথম বন্যায় অন্তত ১৩ জেলার অনেক উপজেলা প্লাবিত হয়। দ্বিতীয় দফার বন্যায় ৩২ জেলায় পৌনে ১ কোট মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাতে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়।এ বন্যার বিস্তার কম হলেও প্রাণহানির দিক থেকে তা ১৯৮৮ ও ১৯৯৮ সালের বন্যাকে ছাড়িয়ে যায়। পানি নেমে গেলেও সেবার বন্যায় ক্ষতিগ্রস্তদের তিন মাস পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়। রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।

নদী বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে বন্যার কারণ তিনটি অববাহিকায় আসা অতিরিক্ত পানিপ্রবাহ। অববাহিকাগুলো হল- গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা এবং মেঘনা। এ তিন অববাহিকার মধ্যে মাত্র ৮ শতাংশ বাংলাদেশের মধ্যে আছে।বাকি অংশ চীন, ভারত, নেপাল ও ভুটানে বিস্তৃত। ফলে দেশের বাইরে বৃষ্টি হলে সেটাই বাংলাদেশকে বেশি আক্রান্ত করে। ভারতের পূর্বাঞ্চল এবং ভুটানের বৃষ্টির পানির বেশির ভাগ তিস্তা এবং ব্রহ্মপুত্র (যমুনা) দিয়ে প্রবাহিত হয়।

কুড়িগ্রামের চিলমারী হয়ে তিস্তা মিলেছে ব্রহ্মপুত্রে। ফলে দুই নদীর পানি একত্রিত হয়ে উত্তরের জেলাগুলোতে বন্যার সৃষ্টি করে। অপরদিকে মেঘালয় ও আশপাশের রাজ্যের পানি ভারতের বরাক নদী হয়ে সুরমা-কুশিয়ারায় প্রবাহিত হয়।এরপর তা মেঘনা হয়ে বঙ্গোপসাগরে যায়। এ পানি নেত্রকোনা-সিলেটসহ দেশের উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলে বন্যার সৃষ্টি করে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং মিয়ানমারের কিছু বন্যার পানি সাঙ্গু, মাতামুহুরিসহ অন্যসব নদী দিয়ে প্রবাহিত হয়।

এ পানি বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যার সৃষ্টি করে। নেপাল, পশ্চিমবঙ্গ, বিহারের বৃষ্টি ও বন্যার পানি গঙ্গা-পদ্মার মাধ্যমে মেঘনা দিয়ে বঙ্গোপসাগরে যায়। রাজবাড়ির গোয়ালন্দে পদ্মার সঙ্গে মিশেছে যমুনা। এরপর বহমান পদ্মা চাঁদপুরে গিয়ে মিশেছে মেঘনার সঙ্গে। তাই গঙ্গার উজানে ভারি বৃষ্টি ও বন্যা হলে রাজশাহী থেকে শুরু করে শরীয়তপুর পর্যন্ত জেলাগুলো বন্যায় আক্রান্ত হয়।

আবহাওয়া অধিদফতরে (বিএমডি) খোঁজ নিয়ে জানা গেছে, এবার জুলাইয়ে দেশের ভেতরে স্বাভাবিকের চেয়ে প্রায় ২৬ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। সাধারণত সারা দেশে এ মাসে গড়ে ৪৯৬ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। কিন্তু বৃষ্টি হয়েছে ৬২৫ মিলিমিটার।বিএমডির বিভাগীয় পর্যবেক্ষণ প্রতিবেদন মতে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ১০১৩ মিলিমিটার। অথচ ওই বিভাগে জুলাইয়ে ৭২০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগেও। অবশ্য সিলেট বিভাগ বন্যায় আক্রান্ত হলেও সেখানে গড় বৃষ্টিপাত কম হয়েছে।

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অগাস্ট মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে।এসময় বঙ্গোপসাগরে দুই-তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।“মৌসুমী বৃষ্টিপাতের কারণে অগাস্টে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে।

সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গণমাধ্যমকে বলেছেন, আগস্ট মাসে আরো একটি বন্যা দেখা দিতে পারে। সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, গেল জুলাইয়ের বন্যায় দেশের ২৮ জেলায় ৬০ লাখ ৭৪ হাজার ৪১৫ জন ক্ষতিগ্রস্ত হয়। এসময় পানিতে ডুবে, সাপের কামড়ে, বজ্রপাত ও অন্যান্য কারণে ১১৯ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে প্রায় ১৭ হাজার মানুষ ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। দুর্গত এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক