সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই : বিবিসি বাংলাকে প্রধানমন্ত্রী

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব ঘটেছে তা রোধ করতে সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে সচেতন থাকতে হবে এবং এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি।

সোমবার (৫ আগস্ট) বিবিসি বাংলায় প্রচারিত এক বিশেষ সাক্ষাতকারে বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়নি এ অভিযোগ একদম ঠিক না। দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিয়েছিল কিন্তু এর বিস্তার বেড়ে গিয়েছিল এবং সংবাদটি পাওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। ইতোমধ্যে কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে আমরা এ ব্যাপারে যথেষ্ট চিকিৎসার ব্যবস্থাও নিয়েছি।’

বিবিসি বাংলাকে দেয়া এ সাক্ষাতকারে তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে আমাদের দলীয় নেতা-কর্মীরাসহ সকল শ্রেণির মানুষ নিয়ে ডেঙ্গু মোকাবেলায় চেষ্টা করছি। আমরা ডেঙ্গু মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর ফি নির্ধারণ করে দিয়েছি। তাছাড়াও ব্যাপক নজরদারি চলছে ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যাপারে। সামাজিক সচেতনতার বিকল্প নেই ডেঙ্গু প্রতিরোধে । ডেঙ্গু মোকাবেলায় সরকার দুই সিটি করপোরেশনের মনিটারিং সেল গঠনের নির্দেশ দিলে তা বাস্তবায়নও হয়েছে। যেসব বাড়িতে ডেঙ্গুর লার্ভা জমে থাকে, সেসব বাড়ির লার্ভা ইতোমধ্যে ধ্বংস করার কাজ চলছে। আগামী বছর আমরা রাজধানীতে যে সমস্ত খাল আছে, যেখানে ডেঙ্গু বিস্তার করার সম্ভাবনা আছে, সেই খালগুলো চিহ্নিত করে লার্ভা ধ্বংস করবো। ইতোমধ্যে ঘোষণা দিয়েছি, যে সমস্ত বাড়িতে পানি জমে থাকবে সেই সমস্ত বাড়ির মালিককে জরিমানা করা হবে।

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে এবং এ রোগের প্রাদুর্ভাব হ্রাস করার ক্ষেত্রে করণীয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মূলত ডেঙ্গু মোকাবেলার জন্য শুধু সরকার কাজ করলেই হবে না । এ ক্ষেত্রে ডেঙ্গু অভিযানে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। জনগণের সচেতনতা ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে কার্যকরি ভূমিকা পালন করবে।’ সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী