,

থমথমে কাশ্মীরে ‘গণহ’ত্যায়’ অভিনেতা অনুপম খেরের সমর্থন!

news-image

ভারতের প্রবীণ অভিনেতা অনুপম খের। এক টুইট বার্তায় কাশ্মীরের অগ্নিঝরা উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছেন। এ কেমন মন্তব্য করলেন তিনি। যা কাশ্মীর পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। কাশ্মীরে সেনাবাহিনীর গণহ’ত্যা ও মুসলিমদের মর্যাদার ৩৭০ অনুচ্ছেদটি ভারত সরকার কর্তৃক বাতিলের পর তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়েছে।’ তাহলে কি গণহ’ত্যা আর মর্যাদা হননই কাশ্মীর সমস্যার সমাধান?

পাকিস্তান-ভারত সীমান্তবর্তী অঞ্চল কাশ্মীর। সেখানে চলছে চরম উত্তেজনা। ইতিমধ্যে ভারত সরকার ২৫ হাজার সেনা মোতায়েন করেছে কাশ্মীরে। গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীকে।কাশ্মীরে বসবাসকারী মুসলমানের দেয়া বিশেষ মর্যাদা ৩৭০ অনুচ্ছেদটিও ইতিমধ্যে বাতিল করেছে ভারত সরকার। গত কয়েকদিনে হত্যা করা হয়েছে অনেক কাশ্মীরি তরুণকে। এ পরিস্থিতি প্রবীণ ভারতীয় অভিনেতা অনুপম খের-এর ‘মুসলিম গণহ’ত্যা’র সমর্থনের এ মন্তব্য বিশ্ববিবেককে হতবাক করে দিয়েছে।

গত শনিবার এক টুইট বার্তায় জনপ্রিয় হুরিয়াত নেতা সৈয়দ আলী গিলানি বিশ্ব মুসলিমদের কাছে এক সাহায্যের আবেদন জানান। তার আবেদনে তিনি বলেন, ‘আমাদের প্রাণ বাঁচান’ ও ‘বৃহত্তম গণহ’ত্যা’ থেকে আমাদের মুক্তি দিন।

সৈয়দ গিলানি টুইট বার্তায় সবাইকে স্মরণ করিয়ে দেন যে, ‘গণহ’ত্যায় যদি আমরা মরে যাই তবে তোমরা দয়াময় মহান আল্লাহর কাছে কি জবাব দেবে? অথচ মানবতার ইতিহাসে ভারত সর্ববৃহৎ গণহ’ত্যা শুরু করতে যাচ্ছে। হে আল্লাহ! তুমি আমাদের রক্ষা কর।’তার এ টুইটবার্তা ভাইরাল হওয়ার পরপরই ভারতীয় কর্তৃপক্ষ তার টুইটার অ্যাকাউন্টটি স্থগিত করে দেয়।

ভূস্বর্গ কাশ্মীরের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কাশ্মীরি যুবকদের হত্যা করে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কামানের গুলিতে কাশ্মীর নিয়ন্ত্রণে ভূখণ্ডটির বিশেষ মর্যাদার ৩৭০ অনুচ্ছেদটিও বাতিল করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী ও সরকারের গণহ’ত্যা ও সংবিধানের অনুচ্ছেদ বাতিলের বিষয়টি বেশ উপভোগ করছেন ভারতের এ প্রবীণ অভিনেতা। তিনি তার টুইট বার্তায় সরকারের প্রতি সমর্থনের ইঙ্গিত দেন।

 

এ অভিনেতা তার টুইটবার্তায় লিখেছেন, ‘কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়েছে।’ তার এ বক্তব্যই প্রমাণ করে যে, মুসলিম গণহ’ত্যাই কাশ্মীর সমস্যার সমাধান। তার এ টুইটে পক্ষে-বিপক্ষে পড়েছে অনেক তির্যক মন্তব্য। সচেতন বিশ্ববিবেকের কাছে প্রশ্ন : আসলেই কি মুসলিম গণহ’ত্যা-ই কাশ্মীর সমস্যার সমাধান। আর বিশ্ব মুসলিম ও আল্লাহর কাছে সৈয়দ গিলানির সাহায্যের আবেদনও কি অমূলক!

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ