,

মদিনার মসজিদে নববিতে এই প্রথম বাংলায় বয়ান

news-image

বাংলা ভাষার আরেকটি জয়ের পলক উন্মোচন হয়েছে। গত ৩০ জুলাই ২০১৯ প্রথম বারের মতো হাজিদের উদ্দেশ্যে মসজিদে নববিতে অভিজ্ঞ আলেম-ওলামাগণ বাংলা বয়ান করেছেন। বাংলায় বয়ানের ব্যবস্থা করায় মক্কা-মদিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলেম-ওলামা ও শ্রোতারা আন্তরিক ধন্যবাদ জানান।

সারাবিশ্ব থেকে মুমিন মুসলমান পবিত্র নগরী মক্কায় হজ উপলক্ষে আগমন করেন। হজসহ ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো নিয়ে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে নামাজের আগে ও পরে ধারাবাহিকভাবে চলে আলোচনা।

এ বছরই প্রথম বাংলা ভাষা-ভাষীদের জন্য বাংলায় বয়ানের ব্যবস্থা করা হয়েছে। যাতে বাংলা ভাষা-ভাষীরা সুন্দরভাবে পবিত্র হজ ও ওমরা পালন করতে পারে। পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে।

উল্লেখ্য যে, গত ৩০ জুলাই থেকে মসজিদে নববিতে প্রতিদিন নিয়মিত চলছে বাংলা বয়ান। যা হজ ও ওমরার জেয়ারতকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ বয়ানের ব্যবস্থা গ্রহণ করায় বাংলা ভাষা-ভাষী অংশগ্রহণকারী মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সন্তোষ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর