,

কোথায় আছেন ওমর ও মেহবুবা?

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে শেষ পর্যন্ত গ্রেপ্তারই করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাদের দুজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এর আগে গত রোববার মধ্যরাত থেকেই গৃহবন্দী ছিলেন সাবেক দুই মুখ্যমন্ত্রী।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মেহবুবাকে শ্রীনগরের বাসভবন থেকে কিছুটা দূরের একটি সরকারি গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়েছে। তবে আবদুল্লাহকে কোথায় নেওয়া হয়েছে, তা সোমবার রাত পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কেন্দ্রীয় সরকার বা উপত্যকার প্রশাসনও কোনো বিবৃতি দেয়নি।

এদিকে রাজ্য হিসেবে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরস পিপলস কনফারেন্সের দুই নেতা সাজ্জাদ লোন এবং ইমরান আনসারিকেও বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক দিন ধরেই কাশ্মীরের জন্য সংরক্ষিত ৩৭০ এবং ৩৫এ ধারা বিলোপের পক্ষে ছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ বছর তাদের নির্বাচনী ইশতেহারেও ধারাটি বিলোপের প্রতিশ্রুতি ছিল। ফলে মে মাসে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই তা পূরণে তৎপর হয়েছে প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।

তবে শুরু থেকেই এর বিরোধিতা করছিলেন কাশ্মীরের রাজনৈতিক নেতারা। ‘আগুন নিয়ে খেলবেন না,’ বলে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন মেহবুবা নিজেও।

বিজেপির সঙ্গে জোট করে মেহবুবা এক সময় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেও গত বছর জুনে সে জোট ভেঙে যায়। পতন হয় সরকারের। গত সপ্তাহে কেন্দ্র সরকার কাশ্মীরে সেনা বাড়াতে শুরু করলে মেহবুবা রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। কাশ্মীরের বিরোধী দলগুলোকে একত্রিত করতে মূল ভূমিকা নেন তিনি।

কাশ্মীরে নিরাপত্তা ক্রমেই জোরদার হতে থাকার প্রেক্ষাপটে শনিবার সর্বদলীয় বৈঠক করেন মেহবুবা, ওমর আবদুল্লাহসহ অন্যান্যরা। এর পরই রোববার রাতে তাদেরকে গৃহবন্দী করা হয়েছিল।

গতকাল সোমবার সকালেই রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে অভিযোগ তোলে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীরা। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর মধ্যেই মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে গ্রেপ্তার করা হলো।

এদিকে কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের জেরে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতেও সোমবার উপত্যকায় বাড়তি আধাসেনা পাঠানো হয়েছে। সেখানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, স্কুল, কলেজ এবং অফিসও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা