,

মসজিদে ৭ শিশুকে পিটিয়ে রক্তাক্ত করলো কমিটির লোকজন

news-image

ডেস্ক রিপোর্ট : সোনাগাজীতে জুমার নামাজ পড়তে আসা সাত শিশুকে পিটিয়ে রক্তাক্ত করেছে মসজিদ কমিটির এক সদস্য। সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার দোকানস্থ (৩ নং ওয়ার্ড) হযরত আলী জামে মসজিদে এ মর্মান্ততিক ঘটনা ঘটে। স্বাধীন ৭১

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সফি আলম এর ভাই সাইদুল হক (সাদ্দাম) নিজ হাতে পিটিয়েছেন ৭ শিশুকে। তিনিও মসজিদ কমিটির দায়িত্বরত। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত শিশুদের মধ্যে দুইজন মারাত্ত্বকভাবে আহত হয়েছে। তাদের মাথা ফেটে গেছে। তারা হলেন ওই এলাকার রহমানের ছেলে মোঃ পলাশ ও এরশাদ হোসেনের ছেলে রকি। পরে ওই দুই বাচ্চাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া অন্য ৫ শিশুকে পল্লী চিকিৎসকের দ্বারা চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় লোকজন জানান, সাইদুল হক (সাদ্দাম) উগ্র মেজাজের লোক। সে এর আগেও মসজিদে শিশু পিটিয়েছেন। তবে এবার মসজিদে হাসি তামাশা করায় সাত বাচ্চাকে পেটানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা