,

অনন্ত-বর্ষা জানালেন নিজেদের নাম পাল্টে যাওয়ার গল্প

news-image

বিনোদন ডেস্ক।। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা। এ নামেই মিডিয়া পাড়ায় বেশ খ্যাতি ও পরিচিত হয়েছেন এই দুই তারকা। তবে তাদের আগের নাম কিন্তু এটা না। অনন্ত জলিল জানান, ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন তিনি। তার গৃহশিক্ষকের নাম আব্দুল জলিল। এই নামের অনুপ্রেরণায় তার বাবা তার নাম রাখেন ‘আব্দুল জলিল’। পরবর্তী সময়ে অনন্ত জলিলের বড় ভাই ডাকনাম হিসেবে ‘অনন্ত’ হিসেবে ডাকতে শুরু করেন, যা তার খুব পছন্দ হয়। তাই তিনি নিজের নাম মিলিয়ে রাখেন অনন্ত জলিল। তবে তার আগের নাম ছিল সাঞ্জু। যে নামে বাসার সবাই তাকে ডাকতেন। অন্যদিকে বর্ষা জানান, তার আসাল নাম ‘খাদিজা’। পরবর্তীতে ঘটনাক্রমে তার নাম বর্ষা রাখা হয়।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে এসে এমনটাই জানিয়েছেন অনন্ত-বর্ষা। এ ছাড়া অনুষ্ঠানে তারা কথা বলেছেন ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে। রুম্মান রশীদ খান ও সাকীর উপস্থাপনায় বিশেষ এই পর্বটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন (১৩ আগস্ট) সকাল ৭টায়।

এদিকে, পাঁচ বছর পর নতুন ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি ইরানে শুরু ছবির শুটিং। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এই ছবিতে অনন্ত-বর্ষা জুটির পাশাপাশি আরও অভিনয় করছেন ইরান-লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে, বাংলাদেশ, ইরানসহ ও অন্যান্য দেশেও মুক্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা