,

এডিস মশা আরও বাড়বে : স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্ষা শুরুর আগে রাজধানীতে এডিস মশার ঘনত্ব ছিল ৩৬, যা বেড়ে বর্তমানে ঠেকেছে প্রায় ৪৯০-এ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালিত সর্বশেষ জরিপে উঠে এসেছে এই তথ্য।

এডিস মশার অবস্থা জানতে প্রতি বছর বর্ষার আগে, ভরা বর্ষায় ও বর্ষার শেষে এই জরিপ পরিচালনা করা হয়। বর্ষার আগে ৩ মার্চ থেকে ১২ মার্চ প্রথম জরিপ ও ১৭ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় জরিপ পরিচালিত হয়। উভয় জরিপে ঢাকা দুই সিটির ৯৮টি ওয়ার্ডের ১০০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

জরিপ অনুযায়ী- এডিস মশার লার্ভার ঘনত্বও তুলনামূলকভাবে অনেক বেশি। এর প্রভাবে ঢাকায় মশার সংখ্যা আরও বাড়বে।

প্রথম জরিপের মতো দ্বিতীয় জরিপেও দেখা যায়- এডিস মশার লার্ভা পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানিতে, প্লাস্টিকের ড্রামে, বালতি, খোলা ট্যাংক ও ফুলের টবে জন্মাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত এ জরিপের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা