,

রোমাঞ্চকর টাই বাংলাদেশ-ইংল্যান্ড যুবাদের

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ বলে জিততে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দরকার ছিল ৩ রান। কিন্তু সেঞ্চুরি করা তৌহিদ হৃদয় নিতে পারলেন ২ রান। কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড যুব দলের বিপক্ষে সফরকারীদের ম্যাচটি শেষ হলো রোমাঞ্চকর ‘টাই’ দিয়ে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড যুব দল ৭ উইকেটে করেছিল ২৫৬ রান। জবাবে হৃদয়ের হার না মানা ১০৪ রানের পরও টাইয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশের যুবরা। এরপরও ত্রিদেশীয় সিরিজে ৭ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ইতিমধ্যে ফাইনালও নিশ্চিত করেছে তারা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। আর ৭ ম্যাচে ৩ পয়েন্ট স্বাগতিক ইংল্যান্ডের।

টস হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশদের শুরুটা ভালো না হলেও জর্ডান কক্সের সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় তারা। কক্স ১৪৩ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ১২২ রান। মিডল অর্ডারের ব্যর্থতার পর শেষ দিকে অধিনায়ক জর্জ ব্যালডার্সনের ৫৬ রানের ইনিংসে ২৫৬ রান করে স্বাগতিকরা।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রাকিবুল হাসান। ১০ ওভারে ৩৩ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ২টি উইকেট পেয়েছেন তানজীম হাসান সাকিব।

২৫৭ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ৬১ রান তুলতে তারা হারায় ৩ উইকেট। এরপরই শুরু হৃদয় ও শাহাদত হোসেনের প্রতিরোধ। শাহাদত ১০৩ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৬ রানে আউট হলেও সেঞ্চুরির পূরণ করেন হৃদয়।

১৩১ বলে হৃদয় অপরাজিত থাকেন ১০৪ রানে। ৯ বাউন্ডারিতে সাজানো চমৎকার ইনিংসটি দিয়েও অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। শেষ বলে জেতার জন্য ৩ রান প্রয়োজন পড়লে বাংলাদেশ নিতে পারে ২ রান। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে ইংল্যান্ডের মতো বাংলাদেশের ইনিংসও শেষ হয় ২৫৬ রানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা