,

১২ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদকে সামনে রেখে ১২ দিনের ব্যবধানে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে ১১৬৬ টাকা। আগামীকাল মঙ্গলবার (০৬ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। সোমবার বাংলাদেশ জুয়েলারি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির খবর নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। সোমবার পর্যন্ত এই মানের দাম রয়েছে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫২ হাজার ১৯৬ টাকায়। বর্তমানে বাজারে প্রতি ভরির দাম রয়েছে ৫১ হাজার ৩০ টাকা।

মঙ্গলবার থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৪৭ হাজার ১৮১ টাকা। বর্তমানে দাম রয়েছে ৪৬ হাজার ১৪ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯৩ টাকা। বর্তমানে এমানের সোনার দাম রয়েছে ২৬ হাজার ৮শ ২৭ টাকা।

সোনার দাম ধারাবাহিকভাবে বাড়লেও দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। অলংকার তৈরির এই ধাতু বিক্রি হচ্ছে ৯৩৩ টাকা ভরিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা