,

দুর্দান্ত জয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : নাথান লায়নের দুর্দান্ত পারফরমেন্সে জয় দিয়ে অ্যাশেজ সিরিজের দারুণ সূচনা করলো অস্ট্রেলিয়া। কেবল লায়নই নন, প্যাট কামিন্সের আগুন ছড়ানো পেস বোলিংয়েও যেন চোখেমুখে সরষে ফুল দেখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ফলাফল ২৫১ রানের বড় পরাজয়। অথচ ম্যাচের প্রথম দিন থেকেই বেশ ব্যাকফুটে থাকা অজিরা স্মিথের জোড়া সেঞ্চুরিতে যেভাবে খেলা নিয়ন্ত্রণে আনলেন, এমনটি না হলে হয়তো লায়ন আর কামিন্সে কোনো কাজ হতো না। তাই স্মিথের কল্যাণে জয়ের সুযোগ হাতছাড়া করলেন না এ দুই বোলার।

লায়ন আর কামিন্স উভয়ে যথাক্রমে ছয় আর চার উইকেট তুলে খেলা খতম করলেন। উইকেটের ভাগাভাগিতে আর কোনো সতীর্থকে সুযোগই দিলেন না তারা।

এর আগে, প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও স্মিথের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। ম্যাচের শেষদিনে জিততে ইংল্যান্ডের দরকার ছিল ৩৮৫ রান। কিন্তু ১০ উইকেট হাতে নিয়ে শেষ দিন শুরু করা ইংল্যান্ড দাঁড়াতেই পারেনি লায়ন-কামিন্সের সামনে। ‍চা বিরতির আগেই অলআউট হয়ে যায় মাত্র ১৪৬ রানে। আর ‘প্রেস্টিজ সিরিজ’ খ্যাত অ্যাশেজে ১-০ তে পিছিয়ে পড়লো সদ্য বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথম ইনিংসে বল করে তিনটি উইকেট আর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট শিকার করলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্মিথই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা