,

রংপুরে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন : জনপ্রতিনিধিদের সিস্টেম বদলাতে সমর্থন চাইলেন ইয়াসির

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর-৩ আসনে উপ-নির্বাচনে বিজয়ী হলে জন প্রতিনিধিদের জনসেবার সিস্টেম বদলানোর প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।

গতকাল সোমবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মহানগর জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রতি দেন।

এস এম ইয়াসির বলেন, ‘রংপুরের জনপ্রতিনিধিদের জনসেবার যে সিস্টেমটা আছে, আমি তা বদলাতে চাই। যদি আপনারা আমাকে সমর্থন দেন নির্বাচিত করেন।

জনপ্রতিনিধিদের নিয়ে যে ভ্রান্তধারণ তা বদলাতে চাই। আমি কোন গরীব মানুষ-বড় লোক মানুষের মধ্যে ভেদাভেদ রাখব না। সবার জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে।’

তিনি আরো বলেন, আমি তৃণমূল থেকে রাজনীতি করে আসছি। দলের চেয়ারম্যান জিএম কাদেও, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ অনেকে আমাকে উপনির্বাচনে করতে বলেছে। তাই আমি প্রস্তুতি নিয়েছি। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমি রংপুরের মানুষের পাশে থাকতে চাই। আমার বাসা ঢাকায় নেই। আমি রংপুরের সন্তান, রংপুরেই থাকব। দল যদি আমাকে মনোনয়ন দেয়। আপনাদের সমর্থনে যদি বিজয়ী হতে পারি, আমি জনপ্রতিনিধি হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করব।’

সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসনে উপ-নির্বাচনে দলের যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করে রংপুর মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরা। সেখানে স্বাগত বক্তব্যে এস এম ইয়াসির এসব কথা বলেন।

পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এস এম ইয়াসিরকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন।

সংবাদ সম্মেলনে মহানগরীর ২৫টি ওয়ার্ডসহ সদর উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মী ও এরশাদভক্তরা খন্ড খন্ড মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরী মাঠে আসেন। এতে সংবাদ সম্মেলন স্থলটি সমাবেশে রুপ নেয়।

সংবাদ সম্মেলন শুরুর পূর্বে বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, রসিকের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাসিমা আমিন, ২৩,২৪,২৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হাসনা বানু, ২৩ ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা