মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার সঙ্গে রুদ্ধশ্বাস টাই, সুপার ওভারে হার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক –কপাল মন্দ হলে যা হয় আর কি! দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি জেতার খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। রুদ্ধশ্বাস এক টাই হলো, তারপর সুপার ওভারে কপাল পুড়লো বাংলাদেশ ইমার্জিং নারী দলের।প্রথমে ব্যাট করতে ৩ উইকেটে ১৪৭ রানের পুঁজি দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। প্রোটিয়া দলের অধিনায়ক নাদিনে ডি ক্লার্ক ৫৩ বলে খেলেন হার না মানা ৮৩ রানের ইনিংস। এছাড়া তাজমিন ব্রিটজ করেন ৩৫ রান।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তার আর রিতু মনি।লক্ষ্য ১৪৮ রানের। দেখেশুনে দারুণ শুরু করে বাংলাদেশ। ওপেনার সানজিদা ইসলামের ঝড়ো ব্যাটে চড়ে জয়ের একদম দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৯ রান, হাতে ৭টি উইকেট।

কিন্তু ওই ওভারে প্রথম তিন বলে মাত্র ২ রান তুলতেই দুটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে অবশ্য জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন শায়লা শারমিন। কিন্তু পরের দুই বলে ৩ রানের জায়গায় আসে মাত্র ২ রান।৫৮ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ রানে অপরাজিতই থেকে যান দারুণ ব্যাটিং করা সানজিদা। আরেক ওপেনার মুরশিদা খাতুন করেন ২৬ রান।

ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপার ওভারে। সেখানেও খুব একটা খারাপ করেনি বাংলাদেশের মেয়েরা। ১ উইকেট হারিয়ে তুলে ১০ রান। কিন্তু বল করতে নেমে প্রোটিয়া ব্যাটসম্যানদের আর আটকে রাখতে পারেনি সফরকারিরা। রিতু মনির প্রথম তিন বলেই একটি ছক্কা আর দুটি চার মেরে জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ক্লার্ক।এই হারের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ ইমার্জিং নারী দল। তবে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারায় তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক