,

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে নির্দেশ

news-image

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আগামী শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে। রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের বেতন ও অনান্য ভাতাদি পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকগুলো আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণদিবস খোলা থাকবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ শুক্রবার ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।

জানা গেছে, আগামী সপ্তায় দীর্ঘ ছুটি থাকার কারণে এবং রাজধানীসহ আশপাশের এলাকায় গার্মেন্টকর্মীদের বেতনভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের