,

চারগুণ বেশি দামে মশার মলম ওডমস বিক্রি, ছদ্মবেশে অভিযানে হাতেনাতে ধরা!

news-image

মানবদেহের মশা প্রতিরোধী মলম‌ ‌ওডমস তিন থেকে চারগুণ বেশি দামে বিক্রির অভিযোগে রাজধানীর তিনটি ফার্মেসি বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (৪ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে রাজধানীর কলাবাগানের বিভিন্ন ফার্মেসিতে ক্রেতা সেজে ছদ্মবেশে অভিযান চালায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যলয়ের বাজার তদারকি দল।

এতে অংশ নেন সহকারী পরিচালক আফরোজা রহমান, আব্দুল জব্বার মন্ডলসহ অন্য কর্মকর্তারা।এসময় দেশ ফার্মেসি, সুইস ফার্মেসি ও মাই ফার্মেসিতে ওষুধটি বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ফার্মেসিগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা তিনটি ফার্মেসিতে বেশি দামে ওডোমস বিক্রি হতে দেখেছি। ১২৫ টাকায় ওডোমস কেউ কেউ ৩০০ থেকে ৫০০ টাকায়ও বিক্রি করছেন। এটা তো হতে পারে না। এছাড়া আমরা যখন ক্রেতা সেজে ওষুধ কিনেছি তখন ফার্মেসিগুলো আমাদের কোনো রসিদও দেয়নি। এটাও একটি অপরাধ। দেশে একটি সমস্যা তৈরি হলেই কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। এটা তো মানা যায় না। আপাতত ফার্মেসিগুলো বন্ধ করেছি। সোমবার ফার্মেসিগুলোর মালিকদের অফিসে ডেকেছি। জরিমানা তো হবেই, সঙ্গে এদের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেওয়া যায় তা সিদ্ধান্ত হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা