সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ও সবজির ব্যবসায় নেমে গেলেন দুই অভিনেতা

news-image

জীবনের প্রয়োজনেই নানা পেশার সঙ্গে জড়িয়ে পড়তে হয় মানুষকে। কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন। সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ কোনো স্বনামধন্য ব্যক্তিকে যদি কারওয়ানবাজারে মাছ কিংবা সবজির ব্যবসা করতে দেখা যায় তাহলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঠিক কেমন হবে!

ঠিক তেমনই ঘটনা ঘটেছে। কয়েকজন জনপ্রিয় তারকাকে রাজধানীর কারওয়ানবাজারে মাছ ও সবজি বিক্রি করতে দেখা গেছে। এর মধ্যে আছেন মডেল ও ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাঞ্জু জন ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইমতু রাতিস।

হঠাৎ কী এমন হলো অভিনয় ছেড়ে কাঁচামালের ব্যবসায় নামতে হলো তাদের। বিষয়টি ভালোভাবে জানতে ইমতু রাতিসের সঙ্গে যোগাযোগ করা হয়। ইমতু হেসে উড়িয়ে দিলেন ব্যাপারটি। জানালেন, ঈদের একটি অনুষ্ঠানের জন্য এমন সাজে সেজেছেন তারা। অনুষ্ঠানটির নাম ‘সেলিব্রেটি চ্যালেঞ্জ’।

ইমতু রাতিস জাগো নিউজকে অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, ‘এ অনুষ্ঠানটি একটু অন্যরকম। এখানে ক্যামেরা গোপন করে রাখা হয়েছিল। আমি যখন মাছ বিক্রি করতে বসলাম, অনেকেই আমাকে চিনে ফেললো। একটা মজার ঘটনাও ঘটেছে। কারওয়ানবাজরের বিক্রেতাদের কমিটির সেক্রেটারি চলে আসেন। আমি কার অনুমতি নিয়ে মাছ বিক্রি করছি, জানতে চাইলো। তার সঙ্গে ব্যাপক তর্কও হয়েছে। মজার এ ঘটনা দর্শক ঈদে দেখতে পাবেন টেলিভিশনে।’

ইমতু আরও বলেন, ‘আমরা অনেক সময় বাজার করতে গিয়ে বিক্রেতাদের সঙ্গে নানা তর্কে জড়াই। তাদের ছোট করে দেখি। সেই সময় তাদের মনের অবস্থা কেমন হয় সেটা বুঝতে পেরেছি।’ এই অনুষ্ঠানে নায়ক সাঞ্জুকে দেখা যাবে সবজি বিক্রেতার চরিত্রে। এ ছাড়া এতে আরও দেখা যাবে কণ্ঠশিল্পী পুলক, আরজে মুশফিক, নৃত্যশিল্পী হৃদিকে। অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এসএ টিভিতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে