,

ডেঙ্গু টেস্ট ফি ১২০০ টাকা নেয়ায় ১১ হাজার টাকা জরিমানা

news-image

জেলা প্রতিনিধিঃ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ডেঙ্গু টেস্ট ফি বেশি নেয়ায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলা শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত পপুলার ল্যাবে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী এলাকার বাড়াইশালপাড়ার আবুল কালামের ছেলে মেহেদী হাসান (১৮) রাজধানীর মিরপুরে একটি কোম্পানিতে কর্মরত। জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে গ্রামের বাড়ি আসেন মেহেদী। শনিবার সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে এনএস-১ টেস্ট করতে পপুলার ল্যাবে যান মেহেদী। ওই সময় সরকার নির্ধারিত মূল্য ৫০০ টাকার স্থলে ১২০০ টাকা নেয় ল্যাব কর্তৃপক্ষ।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়াকে জানান মেহেদী। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার ওই ল্যাবে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান।

এ সময় ল্যাবের বোর্ডে ওই টেস্টের মূল্য ১২০০ টাকা উল্লেখ রয়েছে বলে নিশ্চিত হন পরিমল কুমার। পরে ল্যাবের মালিক অতিরিক্ত টাকা ফেরত দেন। সেই সঙ্গে এমন অপরাধের জন্য ল্যাব কর্তৃপক্ষকে ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পপুলার ল্যাবের চিকিৎসক শেখ নজরুল ইসলাম বলেন, এনএস-১ টেস্টের প্রতিবেদনে মেহেদী হাসানের ডেঙ্গু ধরা পড়ে। তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা