,

হারাগাছ কলেজে সরকারি নিয়মে ভর্তি, বেতন ও পরীক্ষা ফি নেয়ার দাবি: পরীক্ষা বর্জন ও বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ার হারাগাছ সরকারী কলেজে সরকারি নিয়মে ভর্তি, বেতন ও পরীক্ষা ফি নেয়ার দাবিতে পরীক্ষা ও ক্লাশ বর্জন করেছে কলেজটির অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। একই দাবিতে তারা আজ রবিবার দিনভর কলেজ ক্যাম্পাসে দফা দফায় বিক্ষোভ করেছে। পরে তারা কলেজ গেটে তালা লাগিয়ে প্রধান ফটক বন্ধ করে দেয়।

আন্দোলনরত ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলাম, কাওসার আলম, সিহাব, মেহেদী, স¤্রাট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফরিদ, বাংলা বিভাগের ফরিদসহ অনেক শিক্ষার্থী জানান, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ কলেজটি সরকারি হওয়ার পরেও বেসরকারী নিয়মে ভর্তি বেতন ও পরীক্ষার ফিসহ অন্যান্য ফি নিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু অধ্যক্ষ তাদের শিক্ষার্থীদের কথা কোন কর্ণপাত না করে সরকারি কলেজে বেসরকারি নিয়ম চালু রেখেছেন। আমরা অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানে সরকারি নিয়মে ভর্তি, বেতন, পরীক্ষা ফি নেয়ার দাবি জানাচ্ছি।

অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হারাগাছ কলেজে যারা অধ্যয়নরত তারা দরিদ্র, শ্রমিক ও কৃষক পরিবারের সন্তান। প্রতিমাসে ৫০০/-টাকা করে বেতন দেয়ার ক্ষমতা তাদের নেই। কলেজটি সরকারি হয়েছে অথচ বেসরকারি নিয়মে চলছে। এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে সরকারি নিয়মে বেতনসহ সকল ফি নেয়ার দাবি জানান।এব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর