,

ডেঙ্গু রোগীদের বিনামূল্য চিকিৎসার দাবিতে রংপুরে বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ডেঙ্গু রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে আজ রবিবার দুপুরে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ণ বিরোধী নারীমঞ্চ। পরে তারা একই দাবিতে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে স্মারকলিপি পেশ করে।

এর আগে শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে ও নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তারের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সুভাষ রায়, সদস্য সবুজ রায়, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার, সুলতানা আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে এডিশ মশা বিস্তার লাভ করেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হয়েছে। এই রোগীরা ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছে না। ফলে রোগীর স্বজনরা দিশেহারা হয়ে পড়েছে। বাস্তবিক অবস্থা ভীষণ উদ্বেগজনক। ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চিকিৎসা বাণিজ্যে মেতে উঠেছে।

তাই অবিলম্বে ডেঙ্গু রোগে আক্রান্তদের নিয়ে চিকিৎসা বাণিজ্য বন্ধ ও বিনামূল্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কর্তব্য ও কাজে অবহেলার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলারও হুশিয়ারি দেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা