,

রাজশাহীতে পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু

news-image
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পুলিশ দেখে ভয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাজশাহীর বড়বনগ্রাম চকপাড়া এলাকার জিয়া শিশু পার্কের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর শাহ মখদুম থানার ওসি হাফিজুল ইসলাম।
নিহতের নাম ইকবাল হোসেন (৩৮)। সে ওই এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।
পুলিশ জানিয়েছে, পেশায় চালক ইকবাল মাদকাসক্ত ছিলেন। তার পকেট থেকে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।ওসি হাফিজুল ইসলাম বলেন, শনিবার রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এসময় পুলিশ দেখে জিয়া শিশু পার্কের পাশের একটি পুকুরে ঝাঁপ দিলে পানিতে তিনি তলিয়ে যান ইকবাল হোসেন। তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের কর্মকর্তা রাশেদুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে।তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর