,

মেয়েকে উ’ত্ত্যক্ত: প্রতিবাদ করায় আ. লীগ নেতাকে কো’পাল ছাত্রলীগ নেতা

news-image

বগুড়ার গাবতলীতে মেয়েকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতাকে কু’পিয়ে জ’খম করার ঘ’টনায় থানায় মামলা হয়েছে। শনিবার আহত ফুল মিয়ার ছেলে আমির হোসেন বাদী হয়ে গাবতলী থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ বলছে, মামলার প্রধান আ’সামি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তরিসহ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, এজাহারে উল্লেখ রয়েছে- উপজেলার সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তরি বেশ কিছুদিন ধরে বেসরকরারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ফুল মিয়ার মেয়েকে উ’ত্ত্যক্ত করছিলেন।

বিষয়টি নিয়ে সম্প্রতি ফুল মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়। এর জেরে শুক্রবার রাতে স্থানীয় জামিরবাড়িয়া হাটের মাছপট্টি এলাকায় তরিসহ ৪ জন যুবক ফুলমিয়াকে ধা’রালো অ’স্ত্র দিয়ে কু’পিয়ে গু’রুতর জ’খম করে।

ফুল মিয়ার ছেলে আমির হোসেন জানান, তার বাবা সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মেয়েকে উ’ত্ত্যক্তের বিষয়ে কথা বলার পর থেকেই তরিকুল তার ওপর ক্ষু’ব্ধ ছিলো। সে কারণেই এই হামলা করা হয়েছে।

মামলা দায়েরের পর থেকেই তরিসহ বাকী আ’সামিরা এলাকা থেকে সটকে পড়েছেন। ওসি সেলিম হোসেন শনিবার রাতে জানান, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তরিসহ বাকি আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে থানা পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা