,

ক্রাইস্টচার্চে হতাহতদের পরিবারকে রাজকীয় মেহমানের মর্যাদা সৌদির

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত এবং নিহতদের পরিবার সৌদির রাজকীয় মেহমানের মর্যাদায় হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশেষ আমন্ত্রণে হজ পালনের জন্য শুক্রবার জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদলু এজেন্সি জানিয়েছে, ক্রাইস্টচার্চে হামলায় হতাহতদের পরিবারের সদস্যরা বিমান থেকে অবতরণ করলে জেদ্দা বিমানবন্দরের পাসপোর্ট পরিচালক আল আকিদ সুলেমান ইউসুফ হজযাত্রীদের অভ্যর্থনা জানান।

সৌদি বিমানবন্দরের পাসপোর্ট পরিচালক জানান, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ খুব গুরুত্বের সঙ্গে নিউজিল্যান্ডের মেহমানদের প্রতি মনোযোগ দিয়েছেন এবং তাদের যথোপযুক্ত সেবা প্রদান করতে দায়িত্বশীলদের সবরকমের প্রস্তুতির নির্দেশ প্রদান করেছেন।

এদিকে, সৌদিতে নিযুক্ত কিউই রাষ্ট্রদূত জেমস মোনরো বলেন, মসজিদে হামলায় শাহাদাতবরণকারীদের পরিবার এবং আহতদেরকে বাদশাহর এমন আমন্ত্রণ নিউজিল্যান্ড সরকার এবং জনগণের জন্য অত্যন্ত সম্মানের। এরকম ব্যতিক্রমধর্মী উদারতার জন্য সৌদি বাদশাহর প্রতি আমরা কৃতজ্ঞ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা