,

টেক্সাস হামলা : এফবিআই বললছে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’

news-image

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের স্টোরে বন্দুকাধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২৪ জন।

ন্যাক্কারজনক এই হত্যাযজ্ঞকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত এগুবে এই সূত্র ধরে। খবর সিএনএন’র।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী প্যাট্রিক ক্রুসিয়াস অভিবাসী ও হিস্পানিক বিদ্বেষী। হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায় সে।
মার্কিন গণমাধ্যম জানায়, হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতো। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে অ্যাকটিভ ছিল সে।

প্যাট্রিকের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করা হয়েছে।

হামলা চালাতে ৯ ঘণ্টা গাড়ি চালিয়ে এল পাসো শহরে এসেছিলো এই শেতাঙ্গ বর্ণবাদী। এল প্যাসো থেকে প্রায় ৬৫০ মাইল (১০৪৬ কিলোমিটার) পূর্বে অ্যালেনের ডালাস-অঞ্চল নগরীর বাসিন্দা সে।

শনিবার টেক্সাসের এল পাসো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৪ জন। স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র-মেক্সিকান সীমানা থেকে কয়েক মাইল দূরে সিয়ালো ভিস্তা শপিং মলের কাছে খুচরা বিক্রির দোকান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারী হামলা চালায়।

হামলার পর ২১ বছর বয়সী এই তরুণ আত্ম-সমর্পণ করে এবং সেই একমাত্র হামলাকারী বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা